অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিং
দি নিউজ লায়ন ; গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিং। অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে দিল্লিতে ইডির দফতরে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযোগ, তদন্তে সহযোগিতা করছিলেন না কেডি সিং। ১৫০ কোটি টাকা বেআইনি ভাবে বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে কেডি সিং।
কিন্তু তার থেকে বেশি টাকা বাজার থেকে তুলে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। কাজের হাত ধরে বিদেশে পাচার করা হয়েছিল তা জানতেই কেডি সিংকে জেরা করা হয়। কিন্তু তাতে সহযোগিতা করছিলেন না তিনি। তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভার সাংসদকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, আজই তাঁকে আদালতে তোলা হবে।

Post a Comment